1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক

১ মার্চ থেকে প্রাথমিকে সশরীরে ক্লাস

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশে করোনা সংক্রমণ কমে আসায় আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন শুক্রবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু করার। এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানান। তবে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হতে ১০ দিন বা দুই সপ্তাহ লাগতে পারে বলে তখন তিনি জানিয়েছিলেন।
করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। দেড় বছর বন্ধ রাখার পর গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। পরে ধাপে ধাপে খুলে যায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ বছরের ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com