1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

ম্যানচেস্টারের ভিন্নধর্মী কমিউনিটি ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৫২ Time View

আমিনুল হক ওয়েছ
ম্যানচেস্টারের ঐতিহ্যবাহী শাহজালাল মসজিদে মুসলিম-অমুসলিম সকল কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও দূরত্ব নিরসনের লক্ষ্যে আয়োজন করা হয় ভিন্নধর্মী কমিউনিটি ইফতার ইভেন্ট ‘টেইস্ট রামাদান’।


গত ২৪শে এপ্রিল রবিবার অনুষ্ঠিত এ আয়োজনে অনেক নন-মুসলিম প্রতিবেশী, চার্চের প্রতিনিধি, লোকাল কাউন্সিলরগণ সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন। মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউকে পার্লামেন্টে শ্যাডো জাস্টিস মিনিস্টার ড. আফজাল খান এমপি, কাউন্সিলর রাবনাওয়াজ আকবর, কাউন্সিলর আহমদ আলী প্রমুখ।

বক্তাগণ শাহজালাল মসজিদের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এর মাধ্যমে বিভিন্ন কমিউনিটির দূরত্ব কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল ইংরেজি অনুবাদসহ কুরআন তিলাওত, মসজিদের ট্যুর, রামাদানের উপর একটি প্রেজেন্টেশন এবং ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্নোত্তর পর্ব।


পরিশেষে ইফতারের সময়ে আগতদের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। ইসলাম ধর্মের সৌন্দর্য্য ও মাধুর্য অন্য ধর্মের মানুষের কাছে তুলে ধরতে ‘টেইস্ট রামাদান’ ইভেন্ট একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে সকলের প্রত্যাশা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com