1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

আউশ চাষে ৩৩ কোটি টাকার প্রণোদনা ঘোষনা করেছে সরকার

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ৫৮৮ Time View

স্টাফ রিপোর্টার:: আউশ চাষে ৩৩ কোটি ৩১ হাজার ৩৬৩ টাকার প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। রোববার সকাল সাড়ে ১০টায় কৃষি মন্ত্রণালয়ের সভা কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এ ঘোষণা দেন।

প্রণোদনা কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশের ৪৯টি জেলার চাষীরা এ সুবিধা পাবেন। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকার আউশনির্ভর জেলাসমূহে আউশের বিভিন্ন জাত জনপ্রিয় করার লক্ষে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী বলেন, এ প্রণোদনা আউশ আবাদে কৃষকদের উৎসাহিত করবে। এতে আবাদী এলাকা বাড়বে। উফসী জাতের সম্প্রসারণ ঘটবে। হেক্টরপ্রতি ফলন বাড়বে। সার্বিকভাবে ধানের উৎপাদনও বাড়বে।

মতিয়া চৌধুরী জানান, প্রণোদনা কমর্সূচির আওতায় ২ লাখ ৩১ হাজার ৩৬৩ বিঘা জমির জন্যে প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে। সুবিধাভোগীর সংখ্যা হবে ২ লাখ ৩১ হাজার ৩৬৩ জন চাষী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com