1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ৪৬১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি নজরুল ইসলাম হীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছালিক এম সোবহান। আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান আলী ও শরীর চর্চা শিক্ষক সেলিম রেজা এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখনে অত্র স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হুসবাননূন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহীম শাহীন, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক নিয়াজ আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে ছালিক এম সোবহান বলেন- বর্তমান প্রজন্মরে শিক্ষার্থীরাই হচ্ছে আগামী দিনের যোগ্য নাগরিক। ভবিষ্যতে তাদরে হাতেই দেশের নেতৃত্ব অাসবে। তিনি শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার মানন্নোয়নে কাজ করার আহ্বান জানান। তিনি এই বিদ্যালয়ের ৩য় তলা ভবন নির্মান করা ও পুকুর ভরাট করার সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থতি ছিলেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, সহকারী শিক্ষক লিটন কুমার দাস, মোঃ আকবর আলী, মনী রানী ঘোষ, জাহিরুল ইসলাম কয়েছ ,শহীদুর রহমান ও আমিরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com