1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ইউনিয়ন নির্বাচনে চতুর্থধাপে মনোনয়নপত্র দাখিল ৭ এপ্রিল

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ২৮৯ Time View

স্টাফ রিপোর্টার:: চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নসহ সারাদেশের ৭৪৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল। এছাড়া চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তারা। ভোটগ্রহণ হবে ৭ মে। রোববার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, চতুর্থ ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
এবার সারা দেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ প্রথম ধাপের ৭১২ ইউপির ভোট শেষ হয়েছে। ৩১ মার্চ ভোট হবে সাড়ে ৬০০ ইউপির। আর ২৩ এপ্রিল তৃতীয় ধাপে রয়েছে আরও ৬৮৫ ইউপির ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com