1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে ডিসেম্বরকে সামনে রেখে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই হবেন নারী: জুবাইদা রহমান জগন্নাথপুরে ওয়ারিদ উল্লাহ এন্ড ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আইন করে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামীতে স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। সেই অনুযায়ী আসন্ন স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদদের (ইউপি) চেয়ারম্যান, সংরক্ষিত সাধারণ সদস্য ও সাধারণ সদস্য আসনের জন্য প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ইউপি নির্বাচন বিধিমালা (সংশোধনী) প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যানদের জন্য ২০ টি, সংরক্ষিত আসনে ১০টি এবং সাধারণ সদস্য প্রার্থীর ১২টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি ১৭ সেপ্টেম্বর জারি করা হলেও আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) এটি প্রকাশিত হয়।

কোন পদে থাকছে কী প্রতীক

চেয়ারম্যান পদের জন্য বরাদ্দ ২০ প্রতীক: কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবি টেক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সাধারণ আসনের বরাদ্দ ১২ প্রতীক: উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চ লাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব এবং মোরগ।

সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দ ১০ প্রতীক: আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ এবং হেলিকপ্টার। সূত্র-আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com