1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী হলে জয় সুনিশ্চিত: শেখ মুশতাক আহমদ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: শফিকুর রহমান জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১ সুনামগঞ্জ-৩‘ধানের শীষের গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার’ অভিযোগ বিএনপির জনগণকে সঙ্গে নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিং মল ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

ওসমানীনগরে সংঘর্ষে নিহত ১, আহত ১২

  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

নিহত শাজাহান মিয়া সৌরভ (২৫) উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

গুরুতর আহত অবস্থায় আরও একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বুরুঙ্গা বাজার ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উত্তর তিলাপাড়ার গ্রামের বারিক উদ্দিন ও আব্দুল আজিজের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই বছর আগে উত্তর তিলাপাড়া জামে মসজিদের ভূমি নিয়ে এই বিরোধ আরও তীব্র হয়।

এ ছাড়া দুই মাস আগে একটি জিপগাড়ি চলাচলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা দেখা দেয়। এসব ঘটনায় উভয় পক্ষ আদালতে পৃথক মামলা দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানান, ঘটনার দিন শাজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে বারিক উদ্দিনের লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষে একপর্যায়ে সৌরভের গলার শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগে। পরে আহত সৌরভকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ফের সংঘর্ষ এড়াতে পুলিশী টহল জোরদার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com