1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের (শিশুসন্তান) মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, শনিবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও  মাজেদা বেগমসহ (৫) ৫ শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এসময় পানির নীচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও  গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।

মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মাছুদুল আমিন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com