1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের  ঘটনায় তদন্ত শুরু সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে মানব পাচারকারী সহ ৭জন আটক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী সন্তান প্রতিপালনে মা-বাবার দায়িত্ব জগন্নাথপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে `অল টাইম ক্লিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাধারমণ দত্তের প্রয়াণ তিথি উপলক্ষে জন্মভূমি কেশবপুর সমাধি মন্দিরে ধামাইল গানের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিলেটে স্ত্রী হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড বিচারকের ছেলেকে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল আ. লীগ নেতার

  • Update Time : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুর রহমান (২৭)। বুধবার রাতে উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় ইউনিয়নের ৫ নম্বর (শ্যামকুড়) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি ওই ওর্য়াডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজেদের মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন শরিফুল ইসলাম। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পিতা-পুত্র দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শরিফুল ইসলাম। আহত আব্দুর রহমানকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com