1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

জগন্নাথপুরের নলুয়ার হাওরে ধান কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা,৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করল পুলিশ

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০১৫
  • ৫০৪ Time View

স্টাফ রির্পোটার:: জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ধান কাটতে গেলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ময়মুন খান এর সাথে তার চাচাতো ভাই ও ভগ্নিপতি একই গ্রামের ইসলাম খানের নলুয়ার হাওরের বোরো জমি নিয়ে বিরোধ চলছিল। যা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইসলাম খানের লোকজন প্রতিপক্ষকে ধান কাটতে রোববার বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষ সংঘর্ষের জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে হামলাকারীরা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ফাঁকা ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জগন্নাথপুর থানার উপ-পর্রিদশক (এস আই) লুৎফর রহমান জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ধান কাটা নিয়ে সংষষে জড়িয়ে পড়ায় আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করি। এসময় উত্তেজিত জনতাকে শান্ত করতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com