1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

জগন্নাথপুরে উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে পৌর আওয়ামীলীগের সভা

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৩৪ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের নৌকা প্রতীকে বিজয়ী করতে রবিবার পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা বিজন কুমার দেব,
উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,সহ-সভাপতি বীরেন্দ্র কুমার দে,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগ নেতা সাদেকুর রহমান, মাছুম আহমদ,পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল হক, আছকন মেম্বার, দিলোয়ার হোসেন,আব্দুল হাশিম,কৃষকলীগ সভাপতি আফছর আলী ভূঁইয়া,প্যানেল মেয়র সফিকুল হক যুবলীগ নেতা মাহবুব হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,কাউন্সিলর গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, তোহা চৌধুরী,মুহিবুর রহমান লিটু, পৌর ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয় প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন,সকল ভেদাভেদ ভূলে নৌকাকে বিজয়ী করতে হবে। তাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পৌর আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। পরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com