1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

জগন্নাথপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৬১২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন সন্তানের জননী লায়লা বেগম (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে গুরুতর আহতাবস্থায় শনিবার (৬ মার্চ) দুপুরে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে।

স্থানীয়রা জানান, বাউধরন গ্রামের একতার মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী লায়লা বেগম শনিবার সকালে ঘরের তীরের সঙ্গে শাড়ি বেঁধে তা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল সাদাত বলেন, ‘স্বজনরা দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই নারীকে। তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছি। এখন তিনি অনেকটা ভালো আছেন। তার গলায় ফাঁসের দাগ রয়েছে।’

চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি। তবে গত কয়েকদিন ধরে তিনি অন্যমনস্ক থাকতেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com