1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯৬ Time View

স্টাফ রিপোর্টার- হাট-বাজার, হাসপাতাল, অফিস-আদালত, বাড়িঘর রাখলে পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার’— এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল জগন্নাথপুর পৌর ভবনের সামন থেকে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের পরামর্শে এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রকৌশলী সতীশ গোস্বামী।

অভিযানের অংশ হিসেবে পৌর পয়েন্টের পাশে আছাবুন্নেছা জামে মসজিদ এলাকাসহ বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে কীটনাশক স্প্রে প্রয়োগ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

 

পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী,ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা হাফিজ মহিবুর রহমান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ ফুজায়েল আহমদ এবং বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন।

 

বক্তারা বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

কর্মসূচি শেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মো. সোহরাব হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com