1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দোয়ারাবাজারে বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব দিরাইয়ে প্রেমিক-প্রেমিকার পালিয়ে যাওয়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় অংশগ্রহণ না করেও চুড়ান্ত তালিকা এক নারী নাম অর্ন্তভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (১০ আগষ্ট) এক ভুক্তভোগী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিতভাবে এমন অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও স্বেচ্ছাসেবী পদে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার রাত থেকে ক্ষোভের ঝড় বইছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (নয়াগাঁও) গ্রামে তথ্য সংগ্রহকারী পদের জন্য আবেদন করেন ওই এলাকার সুলতান আহমেদ ও বিউটি বেগম। গত ২৬ জুলাই জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে যথানিয়মে তারা  লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু রোবরার  চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া দুই প্রার্থীকে বাদ দিয়ে ‘জুলি বেগম’ নামে এক নারীর নাম চূড়ান্ত তালিকায় ৪৩ নং ক্রমিকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যিনি কোনো পরীক্ষাতেই অংশ নেননি। ওই নারী নোয়াগাও গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ​স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ ঘটনায় প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রার্থী সুলতান আহমেদ।
অভিযোগকারী সুলতান আহমেদ জানান, আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে পরীক্ষায় অংশ গ্রহণ করি। অথচ যিনি পরীক্ষাই দিলেন না, তাঁর নাম চূড়ান্ত তালিকায় চলে আসলো। এটি চরম অন্যায় ও অনিয়ম।
ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও সঠিক প্রার্থীকে নিয়োগের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ইসলাম উদ্দিন জানান, অভিযোগ এখনো দেখি নাই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com