1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি আহত, হামলাকারী গ্রেফতার

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৬২ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সুন্দর মিয়ার সঙ্গে একই ইউনিয়নের জহিরপুর গ্রামের মফিজ চৌধুরীর পুত্র রাহেল চৌধুরীর (২৫) পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে রাত সাড়ে ৯ টার দিকে রাহেল চৌধূরী সুন্দর মিয়া (৫০) কে বাড়ি থেকে ডেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে রক্তাক্ত করে। এ সময় সুন্দর মিয়ার আত্মচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে হামলাকারীকে ধাওয়া করে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটকৃত যুবককে গ্রেফতার করে। সোমবার তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এস,আই মোস্তফা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, সুন্দর মিয়ার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে হামলকারীর পরকিয়া সর্ম্পক ছিল বলে সে দাবী করেছে। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানা মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com