1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

জগন্নাথপুরে বিভিন্ন অপরাধে গ্রেফতার -৮

  • Update Time : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ২১৬ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা ‍পুলিশ জানায়, এসআই আনোয়ার হোসেন ও এসআই অভিজিৎ সিংহ নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের মুক্তার আলীর পুত্র মনর উদ্দিন (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এসআই আশরাফুল ইসলাম,এসআই লুৎফুর রহমান ও এএসআই শাহ জামালের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামী বড় মোহাম্মদপুর গ্রামের মৃত ইউসুফ মিয়ার পুত্র সানুর মিয়া, ও হবিবপুর গ্রামের ছমেদ আলীর পুত্র রুবেল মিয়া কে গ্রেফতার করে।

মজিদপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মজিদপুর গ্রামের কলমদর আলীর ছেলে স্বাধীন মিয়া (৪৫), একই গ্রামের তারিফ উল্লার ছেলে দুদু মিয়া (৩৮), ইলিয়াছ মিয়ার ছেলে লতিফুর রহমান (৩০), তৈয়ব উল্লার ছেলে আবু বক্কর (৩৭) ও ওয়ারিছ উল্লার ছেলে দিলু মিয়া (৪৬)সহ ৫ জুয়াড়িকে আটক করেন। পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনপ্রতি ১ হাজার টাকা করে অর্থদণ্ড আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com