1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

জগন্নাথপুরে ব্যারিষ্টার ইমন, উন্নয়নের জন্য নৌকায় ভোট দিন

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৪৯ Time View

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করে জগন্নাথপুর উপজেলাকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, নৌকা প্রতীকের বাহিরে গিয়ে যদি আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কোন নেতার সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদেরকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে পূর্ব বুধরাইল শাহ সুফি মিয়া মার্কেট প্রাঙ্গনে নৌকা সমর্থনে এক পথসভায় উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়ামীলীগের দলীয় মনোনিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় মানব বিষয়ক সম্পাদক শামিমা শাহরিয়ার, সৈয়দপুরÑশাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, বর্তমান পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা রুনু মিয়া, ফয়জুল মিয়া, যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগ নেতা শিশু মিয়া, রফু মিয়া, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, শাহিন মিয়া, রাসেল মিয়া, নজরুল ইসলাম, মামুন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com