স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের দায়ের করা মামলায় জাহানুল হক (২৬) নামের এক বাক-প্রতিবন্ধিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাহানুল হক জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের আকিকুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ওই বাক-প্রতিবন্ধি জাহানুল হক প্রায় সময় তার মা-বাবাকে মারধর করেন। এতে অতিষ্ঠ হয়ে জাহানুলের মা সাহারা বেগম গত ৭ জানুয়ারি বাক-প্রতিবন্ধি ছেলে ও তার স্ত্রী মিনহা বেগমের বিরুদ্ধে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি জগন্নাথপুর থানা পুলিশকে রুজু করার নির্দেশ প্রদান করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে গতকাল বুধবার (১৪জানুয়ারি) মামলাটি থানায় রুজু করা হয়। পরে আসামিকে তার বাড়িকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের পাঠানো হলে, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।