1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

জামালগঞ্জে ইউনিয়ন আ.লীগের সভাপতিকে লাঞ্চিতের প্রতিবাদে সভা

  • Update Time : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৬৮ Time View

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীনকে লাঞ্চনার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামের টাওয়ার মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল্লাহ।
কৃষক লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আকিল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রকিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাচনা বাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজির হোসেন, ক্বারী আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আলমগীর, এলাকার মুরব্বী মো. ওসমান গনি, আছাদ্দর আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মো. বদিউজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সোহেল মিয়া, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আল আমীন, কৃষক লীগের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সফর আলী, সমাজকর্মী আবু বক্কর, গণ্যমান্য ব্যক্তি ইউসুফ আলী, আমির আলী, তফুর মিয়া, শরীফ উল্লাহ, আব্দুল কুদ্দুছ, আকিল শাহ প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাকার প্রবীণ ব্যক্তি জয়নাল আবেদীনকে কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারীরা লাঞ্চিত করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা এই অপরাধমূলক কান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com