1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেট নগরের ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি, কারা পেলেন দায়িত্ব ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধে যুবক খুন, সুনামগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার-২ শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারত যেমন হবে স্বামী-স্ত্রীর পারস্পরিক আচার ব্যবহার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই জমি সংক্রান্ত বিরোধে কৃষককে হত্যা, তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন জগন্নাথপুরে প্রাথমিকে নিয়োগপ্রাপ্ত নতুন শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুরে উত্তরাধিকারী সনদ না দিয়ে প্রবাসীকে হয়রানির অভিযোগ সুনামগঞ্জে তুচ্ছ বিষয়ে নিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ ইয়েমেনে লড়াই তীব্র, এডেন বিমানবন্দরে হুতিদের হামলা

টিভি সিরিয়ালে কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার জীবনী

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৪৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::ফুটবলে দিয়েগো ম্যারাডোনা নামটি খুবই বর্ণিল এবং উজ্জ্বল একটি নাম। প্রায় সময়েই তিনি ছিলেন নানা আলোচনা-সমালোচনায়। কখনো নায়কোচিত ভূমিকায় হয়েছেন প্রশংসার পাত্র, কখনো মাদকের অন্ধকারে ডুবেছেন নিজে, ডুবিয়েছেন নিজের সকল কীর্তিকে। আবার ফিরেছেন স্বাভাবিক জীবনে।

তার জীবনের এই উত্থান পতনের নানা দিক নিয়ে এবার তৈরি হচ্ছে টিভি সিরিয়াল।

আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘তেলেফে’ সিরিয়াল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে।

এদিকে চ্যানেল কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘ফুটবল-ঈশ্বর’ ও জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা বলেন, ‘আমার জীবন নিয়ে প্রতি মাসে ১০০টা এপিসোড করা সম্ভব। আমি যে ধরনের জীবনযাপন করেছি, তা যে কারো কল্পনারও বাইরে। তেলেফে সারা বিশ্বের জন্য এ প্রকল্প হাতে নেয়ায় আমি আনন্দিত ও উজ্জীবিত।’

চ্যানেলটির অন্যতম পরিচালক তমাস ইয়াঙ্কেলেভিচ বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড় আর সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্বর জীবনী পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ অবিশ্বাস্য।’

তবে জীবনীভিত্তিক টিভি সিরিয়ালের অভিনেতাদের নাম বা কবে নাগাদ শুরু হবে, তা জানাতে পারেনি তেলেফে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com