1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু জগন্নাথপুরে জামায়াত নেতার মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক প্রকাশ জাতীয় সমবায় দিবসে জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

দিনের শুরুতে অলসতা থেকে বাঁচতে করণীয়

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮১ Time View
বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের কেউ যখন গভীর ঘুমে মগ্ন থাকে, তখন শয়তান তার মাথার কাছে বসে পড়ে। তারপর যখন সে আরো গভীর ঘুমে বিভোর থাকে, তখন শয়তান তার প্রত্যেক গ্রন্থিতে তিনটি করে গিঁট দেয়।

আর এ কথা বলতে থাকে, এখনো দীর্ঘ রাত পড়ে আছে, তুমি আরো একটু ঘুমাও। 

যদি সে জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, তখন একটি গিঁট খুলে যায়। ওজু করলে আরেকটি গিট খুলে যায়। আর যদি সে সালাতে দাঁড়ায়, তাহলে সব গিঁট খুলে যায়; ফলে সে ফুরফুরে ও খুশিমনে সকালে উপনীত হয়।

অন্যথায় সে অলসতা নিয়ে দিন শুরু করে। (সহিহ বুখারি, হাদিস : ১১৪২, সহিহ মুসলিম, হাদিস : ১৮১৯) 

শিক্ষা ও বিধান
১. শয়তান মানুষের ঘুমকে দীর্ঘায়িত করতে এবং তাকে ফজরের নামাজ ও আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে নানা ধরনের প্ররোচনা দেয়। তাই ঘুম থেকে জাগার পর অলসতায় না পড়ে দ্রুত ইবাদতের দিকে এগিয়ে যাওয়া উচিত।

২. অতিরিক্ত ঘুম অলসতার কারণ হতে পারে।

কেননা প্রয়োজনের অতিরিক্ত ঘুম মানুষকে ইবাদত ও দৈনন্দিন দায়িত্ব পালনে অলস করে তোলে। 

৩. ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া জরুরি। দোয়ার মাধ্যমে শয়তানের প্রথম গিট খুলে যায়।

৪. ঘুম থেকে উঠে অজু করলে শয়তানের আরেকটি গিঁট খুলে যায়। অজু শুধু বাহ্যিক পবিত্রতা অর্জনের মাধ্যম নয়; এটি মানুষকে ইবাদতের জন্য মানসিকভাবেও প্রস্তুত করে।

৫. নামাজ শয়তানের প্ররোচনা থেকে মুক্তির অন্যতম মাধ্যম। তাই বান্দা যখন অজু করে এবং নামাজে দাঁড়ায়, তখন শয়তানের সব গিঁট খুলে যায়।

৬. যে ব্যক্তি এভাবে ঘুম থেকে উঠে ইবাদত করে, সে ফুরফুরে ও প্রফুল্ল মনে সকাল শুরু করে। অর্থাৎ আল্লাহর আনুগত্যের মাধ্যমে দিনের শুরু করলে অন্তরে প্রশান্তি ও কর্মোদ্যম সৃষ্টি হয়।

সারকথা : এই হাদিস আমাদের শেখায়—শয়তান মানুষকে ঘুম, অলসতা ও গাফিলতির মাধ্যমে ইবাদত থেকে দূরে রাখতে চায়। আর আল্লাহর জিকির, অজু ও নামাজ সেই অলসতা ভেঙে মুমিনকে প্রাণবন্ত, প্রশান্ত ও কর্মোদ্যমী করে তোলে। তাই বিশেষ করে ফজরের নামাজকে দিনের প্রথম বড় আমল হিসেবে গুরুত্ব দেওয়া প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত জরুরি। সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com