1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান

নজরুল একাডেমি উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে হাইকোর্ট রুল

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৬৮২ Time View

সিলেট প্রতিনিধি :: সিলেট নজরুল একাডেমি উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপিত মোস্তফা জামাল ইসলাম সমন্বয় গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। নজরুল একাডেমি সিলেটের সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ বাদি হয়ে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে এ রুল জারি করা হয়।
এতে নজরুল একাডেমির স্থিতাবস্থা বহালসহ উচ্ছেদ প্রক্রিয়া কেন বেআইনি হবে না এ মর্মে কারণ দর্শাতে বাংলাদেশ সরকারের ভ‚মি মন্ত্রনালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসকসহ ৭ জনের বিরুদ্ধে রুল জারি করা হয়। নজরুল একাডেমির পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট এএসএম আব্দুল মুবিন। শুনানীকালে উত্তরাধীকারী দাবিদার কপিল দাশের পক্ষে আইনজীবী ছিলেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা ও এটর্নি জেনারেল এএফ হাসান আরিফ।
সিলেটের জেলা প্রশাসক ভূমির দখল বুঝিয়ে দিতে গত ২৫ মার্চ নজরুল একাডেমিকে নোটিশ প্রদান করে। জেলা প্রশাসক স্বাক্ষরিত এ নোটিশে নজরুল একাডেমিকে ১০ দিনের মধ্যে আইনগত মালিক/উত্তরাধিকারীর কাছে ভ‚মির দখল বুঝিয়ে দিতে বলা হয়। পরবর্তীতে ২ জুন জেলা প্রশাসন দ্বিতীয় নোটিশ জারি করে ৭ দিনের মধ্যে এলএ শাখার কানুনগো মলয় করের কাছে দখল সমঝে দেয়ার নির্দেশ দেন। এই নোটিশের প্রেক্ষিতে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে রোববার হাইকোর্ট রুল জারি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com