1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

নবীগঞ্জে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর চর থেকে মাটি ও বালু উত্তোলনের দায়ে জেবেল মিয়া (২৫) এবং সাহেল আহমদ (৩৫) নামের দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত জেবেল মিয়া (২৫) চরগাঁও গ্রামের আসরাব আলীর ছেলে ও সালেহ আহমদ (৩৫) মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশের সহযোগিতায় ইনাতগঞ্জে কুশিয়ারা নদীর চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দু’টি বালু ও মাটিবর্তী ট্রাকসহ জেবেল মিয়া এবং সাহেল আহমদকে আটক করা হয়। পরে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আটককৃত জেবেল ও সাহেলকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আটককৃত মাটি ও বালুভর্তি দু’টি ট্রাক ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ওই এলাকায় গ্রাম পুলিশের মাধ্যমে পাহারা দেওয়ার ব্যবস্থাকরণের জন্য স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com