1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয় জ্বালানি সংকট মোকাবিলায় পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী অন্যের দোষ গোপন রাখলে আল্লাহ যে পুরস্কার দেবেন সুনামগঞ্জে বখাটেপনায় আটক ৪ শিক্ষার্থী, মুচলেকায় মুক্ত জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত

নিষিদ্ধ মাছ-পোনা আমদানি করলে কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৫২৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আমদানি করা মাছ, পোনা বা রেণুর মাধ্যমে রোগ-জীবাণু ও ক্ষতিকর উপাদান প্রবেশ এবং নিষিদ্ধ ঘোষিত মাছ আমদানি ঠেকাতে ‘মৎস্য সঙ্গনিরোধ আইন-২০১৭’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া আইনের মাধ্যমে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ আমদানি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ‘মৎস্য সঙ্গনিরোধ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদনের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, আইনে বলা হয়েছে, আইন বাস্তবায়নে একটি কর্তৃপক্ষ থাকবে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃপক্ষের প্রধান থাকবেন। কর্তৃপক্ষ প্রয়োজনে আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করতে পারবে। কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করবে। যারা পোনা বা রেণু আমদানি বা রপ্তানির বিষয়ে সুপারিশ করতে পারবে। কর্তৃপক্ষ মৎস্য সঙ্গনিরোধ কেন্দ্র স্থাপন করতে পারবে। বিদেশ থেকে মাছ, পোনা ও রেণু আমদানি করতে হলে এ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এই আইন অমান্য করলে দোষীরা অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তিনি বলেন, মাছ জাতীয় জিনিস এখন আমরা নিজেরা নিয়ে আসছি। কিন্তু ভবিষ্যতে আনতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আমদানির অনুমতিপত্র এবং মৎস্য বিষয়ক সনদপত্র গ্রহণ, সংশোধন, বাতিলের এখতিয়ার দেয়া আছে কর্তৃপক্ষকে। এগুলো কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com