1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

নৌকার সমর্থনে জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়ন ও হাট বাজারে সভার সময়সূচী নির্ধারণ

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৮১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ জগন্নাথপুর উপজেলা পরিষদ নিবাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় সুনিশ্চিত করার কোন বিকল্প নেই। তাই দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভূলে নৌকার পক্ষে কাজ করতে মাঠে নামতে হবে। গতকাল জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কাযালয়ে নেতাকর্মীদের উদ্যোশে তিনি উপরোক্ত কথা বলেন। সভায় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করতে সভা আহ্বান করার সিদ্ধান্ত হয়। আজ শনিবার দলীয় অফিসে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৮ ফেব্রুয়ারি কলকলিয়া ইউনিয়ন,১৯ ফেব্রুয়ারি রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়ন ২০ ফেব্রুয়ারি চিলাউড়া- বাজার ২১ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌরসভা ২২ ফেব্রুয়ারি স্বাধীন বাজার থেকে ফেচিরবাজার ও শিবগঞ্জ বাজারে জনসভা্ ২৩ ফেব্রুয়ারি আশারকান্দি ২৪ ফেব্রুয়ারি সৈয়দপুর বাজার ২৫ ফেব্রয়ারি পাটলী ইউনিয়নের বিভিন্ন বাজার, ২৬ ফেব্রুয়ারি গোপরাপুর,হলিকোনা,রানীগঞ্জ ও নারিকেলতলা পয়েন্ট ২৭ ফেব্রুয়ারি মীরপুর বাজারে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের কাজ করতে বলা হয়েছে। ইতিমধ্যে নৌকা প্রতীকের সমর্থনে ভোট চাইতে বিভিন্ন হাট বাজারে সভার সময়সূচী ঠিক করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com