1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী

  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৮৭ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে এধরনের উদ্যোগ সময়োপযোগী।

তিনি প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাদ্দের প্রতিটি টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী মিতব্যয়িতার সঙ্গে দেশ পরিচালনা করে জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। দেশ এগিয়ে যাবে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করে যাবে।

তিনি মঙ্গলবার (১৩ অক্টোর) দুপুরে সুনামগঞ্জ জেলা পরিষদের উদোগে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে ৭০টি প্রকল্পের অনুকূলে  প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেন তিনি। একই সঙ্গে ১৪টি প্যাকেজে ২ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কবরস্থান, সামাজিক সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাকা রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এসহায়তার মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী শমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com