1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জগন্নাথপুরে যে সব কর্মসুচি পালিত হবে হবিগঞ্জে মোবাইল চু রি নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা দোয়ারাবাজারে বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ৯৩ হাজার ছাড়াল

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৬ Time View
Health professionals check a patient infected with COVID-19 at the Intensive Care Unit (ICU) of the Doctor Ernesto Che Guevara Public Hospital in Marica, Rio de Janeiro state, Brazil, on June 6, 2020. - Marathon-like shifts, low salaries and psychological pressure for fear of taking the coronavirus home: this is the routine of nurses in Brazil, where over 181 professionals have died in the front line fighting against the pandemic. (Photo by Mauro Pimentel / AFP)

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯২ হাজার ৫৮৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি ৭২ হাজার ৬০৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৬ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯২ হাজার ৫২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৯২ হাজার ৫৫০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬০১ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৪২ হাজার ৮৩৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৯ হাজার ১৯৪ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৭৯৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৬ হাজার ২৮৭ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com