1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্টের অভিযোগে সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের অভিযোগ

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৪০ Time View

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ –

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের সংখ্যালঘু নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ফেসবুকে পোস্টকারী ঝুমন দাস আপনের বাড়ি-ঘরসহ গ্রামের  লোকজনের বসতবাড়িতে ঘণ্টাব্যাপী লুটপাট করা হয় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন। জানা যায়, এসময় গ্রামের লোকজন ভয়ে হাওরে চলে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠেছে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে সোমবার ফেসবুকে খারাপ মন্তব্য করেছে ঝুমন দাস আপন (২৫)। আপন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে।

নোয়াগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত লোকজন জানান, পার্শ্ববর্তী কাশিপুর গ্রামের কিছু লোক ও পার্শ্ববর্তী দিরাই উপজেলার নাছনি, চন্ডিপুর ও সন্তোষপুর, ধনপুর গ্রামের উত্তেজিত কয়েক হাজারো লোক হামলায় অংশ নেয়।

নোয়াগাঁও গ্রামের জানান, ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যার পর কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে নোয়াগাঁও গ্রামে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পার্শ্ববর্তী হবিবপুর গ্রামের লোকজনের বাধার কারণে যেতে পারেনি। এরপর মঙ্গলবার রাতেই নোয়াগাঁও গ্রামের লোকজনের সহায়তায় ফেসবুক পোস্টকারী ঝুমন দাস আপনকে পুলিশ উপজেলার সাসকাই বাজার থেকে আটক করে। কিন্তু কিছু লোক উত্তেজনা বাড়িয়ে আজ বুধবার ঝুমন দাস আপনসহ অনেকের বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।

নোয়াগাঁও গ্রামের বাসিন্দা পরিতোষ দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজিত লোকজন মিছিল নিয়ে আমাদের গ্রামে আসতে চেয়েছিল। কিন্তু হবিবপুর গ্রামের লোকজন তাদের ফিরিয়ে দেয়। আজ বুধবার সকালে কয়েক হাজার মানুষ অতর্কিত হামলায় চালিয়েছে। হামলায় তাদের গ্রামের তিনটি পাড়ার অন্তত দুই শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীদের সবার হাতে রামদা, কিরিছ, লাটি, বল্লম ছিল। গ্রামের লোকজন প্রাণের ভয়ে হাওরে চলে গিয়েছিল।

শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আল মাহমুদ বলেন, ফেসবুক পোস্ট করাকে কেন্দ্র করে অতর্কিতভাবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পাশের কাশিপুর গ্রামের লোকজন নোয়াগাঁও গ্রামকে রক্ষা করার চেষ্টা করেছেন। তবে কিছু উচ্ছৃঙ্খল মানুষ গ্রামে উঠে ঘর-বাড়ি ভাংচুর করেছে।  দিরাই উপজেলার ৫/৭ টি গ্রামের লোকজন এলাকায় চলে এসেছিল। ঘটনার সময় অন্তত ২/৩ হাজার মানুষ উত্তেজিত ছিল বলে জানান তিনি

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট করাকে কেন্দ্র করে নোয়াগাঁও এলাকায় উত্তেজনা বিরাজ করলে মঙ্গলবার রাতে ঝুমন দাস আপনকে আটক করা হয়েছে। আজ সকালে শাল্লার থানার নোয়াগাঁও গ্রামে কিছু ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামের পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com