1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন স্বপ্ন ভাঙতে দিলেন না ইউএনও, আর্থিক সহযোগিতায় কলেজে ভর্তির সুযোগ পেল ছাইমা জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন মোটরসাইকেল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হামলা আহত ৩

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫
  • ৪৯৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: নিহত লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজনকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, ব্লগার তারেক রহিম ও সুদীপ কুমার ওরফে রনদীপক বসু ঘোষ।
মোহাম্মদপুর থানার ওসি জামালউদ্দিন মীর জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে প্রবেশ করে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধার করে ।
হামলার সময় গুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন ওই ভবনের বাসিন্দারা। বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই বের করেছে শুদ্ধস্বর।
গত ফেব্রুয়ারিতে অভিজিৎ নিহত হওয়ার পর ফেইসবুকে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়ে টুটুল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com