1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

সাফ অনূর্ধ্ব-১৬ শিরোপা জিতেছে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৬২৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এবার প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পেনাল্টি শুটআউটে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলার দামাল ছেলেরা। আগের দুই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হয় বিকেল ৫টায়। ম্যাচের প্রথমার্ধে অবশ্য দুই দলের কেউই গোল করতে পারেনি। তবে বিরতির পর খেলার শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৬ মিনিটে স্বাগতিকদের হয়ে গোলটি করেন ফাহিম মোর্শেদ। তবে ৬৩ মিনিটে অময় অবিনাশ মরাজকারে গোলে ১-১ সমতায় ফেরে ভারত।
এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে শিরোপার উৎসবে মাতে স্বাগতিকরা।
এবারের টুর্নামেন্টে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল বাংলাদেশের কিশোররা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এই ভারতকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে পা রাখে স্বপ্নের ফাইনালে। আর ভারতকে আবার ফাইনালে হারিয়ে জিতল শিরোপা।
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুটি আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ এবং ২০১৩ সালে সাত দলের মধ্যে তৃতীয় হয়েছিল তারা। তবে এবার শিরোপা স্বাদ নিল লাল-সবুজের জার্সিধারীরা।
বাংলাদেশ স্কোয়াড: ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ শাওন, সাদউদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।
ভারতীয় স্কোয়াড: প্রভুষ্কান সিং গিল (অধিনায়ক ও গোলকিপার), মো. সাকলাইন খান, অজিন টম, মোহাম্মদ রাকিপ, মোহাম্মদ শাহজাহান, অময় অবিনাশ মরাজকার, রাহিম আলী, জেরেমি লালদিনপুইয়া, আয়মল চংগমপিপা, অভিজিৎ সরকার, জিয়ানচুন রংমেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com