1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৫১৫ Time View

নিউজ ডেস্ক:জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন কাজী জাফর। তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভোগছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অপর এক বার্তায় শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বার্তায় কাজী জাফর আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ। শোকবাণীতে তিনি বলেন, কাজী জাফর আহমদের ইন্তেকালে জাতি একজন দেশপ্রেমিক ও গণতন্ত্রমনা রাজনীতিবিদকে হারালো। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পৃথক এক শোকবার্তায় কাজী জাফর আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় টঙ্গী রেলগেটে প্রথম, বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় দ্বিতীয় এবং বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদে শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

জানাযার পর কাজী জাফর আহমদের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com