1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশী মদ জব্দ জগন্নাথপুরে ২টি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের তিন শিক্ষক অসুস্থ স্ত্রীকে ওসমানী হাসপাতালে রেখেই সন্তানকে নিয়ে পালালেন স্বামী! অত:পর… চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির প্রথম কার্যবিবরণী সভা অনুষ্ঠিত ‘ইহসান’ করো, যেমন আল্লাহ শিখিয়েছেন

সিলেটের আতিয়া মহলে নিহত জঙ্গির পোস্টমর্টেম সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ২৩৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানে নিহত এক জঙ্গির পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। ওসমানী হাসপাতালে বেলা ২টার দিকে ওই পুরুষ জঙ্গির পোস্টমর্টেম সম্পন্ন হয়।

এখন নিহত নারী জঙ্গির পোস্টমর্টেম চলছে।

গতকাল সোমবার এ দুই জঙ্গির লাশ সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে লাশ দুটি ওসমানী হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে লাশ দুটি হাসপাতালের মর্গে নেওয়া হয়। ১২টার কিছুক্ষণ পর শুরু হয় পোস্টমর্টেম।

পুলিশ জানিয়েছে, লাশ দুটির ডিএনএ সংগ্রহ করে ভিসেরা রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হবে। এতে তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হতে পারে।

সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে আতিয়া মহলে চার জঙ্গি নিহত হয়েছে। অপর দুই জঙ্গির লাশ ভেতরে পড়ে আছে। তাদের গায়ে সুইসাইডাল ভেস্ট লাগানো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com