1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

সিলেট ব্যাংকার হত্যা, প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বন্দরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলায় নিহত ব্যাংক কর্মকতা মওদুদ আহমদ হত্যা মামলায় প্রধান আসামি নোমান হাসনুর আদালতে আত্মসমর্পণ করেছে।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহযোগিতায় মহানগর হাকিম আদালত ২ আদালতে সে আত্মসমর্পন করে।

জানা গেছে, শ্রমিক নেতারাই তাকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

শ্রমিক নেতারা জানান, আইনজীবীর মাধ্যমে নোমান হাসনুরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী সিদ্ধান্ত আদালত গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বিকেলে জৈন্তাপুরের হরিপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নগরের বন্দরবাজারে আসেন ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদ (৩৫)। একপর্যায়ে চালক নোমান হাছনুরের (২৮) সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয় মওদুদের। তখন হাছনুরসহ অটোরিকশা চালকরা মওদুদ আহমেদকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর হত্যাকাণ্ডকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার চালায় পরিবহন শ্রমিকরা।

নিহত মওদুদের বড়ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি অটোরিকশাচালক নোমান হাছনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সুত্র-সিলেট মিরর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com