1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সুনামগঞ্জের সব উপজেলায় হাওরভাতা চালুর দাবি এমপি নুরুলের

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অফিসারের ৬৩ পদের মধ্যে ৫১টি পদ শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ পূরণ করতে হবে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২টি পদ শূন্য আছে। বর্তমানে জেলার ৪ টি উপজেলায় শিক্ষকগণ হাওর ভাতা পাচ্ছেন। আমি জেলার সকল উপজেলায় হাওর ভাতা চালুর দাবি জানাচ্ছি। শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য প্রতিটা উপজেলাকে হাওর ভাতার আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

রোববার সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার হারে সারাদেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। ৬৪ জেলার মধ্যে ৬৪ তম আমাদের শিক্ষা সূচক। হাওরভিত্তিক অঞ্চলের শিক্ষার্থীরা অনেক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা লাভে সংগ্রাম করে। স্কুলগুলোতে অবকাঠামোগত সমস্যা আছে। শিক্ষক স্বল্পতা রয়েছে, যা খুবই উদ্বেগজনক।
এমপি নুরুল বলেন, আমাদের অঞ্চলের মানুষ এক ফসলি কৃষির উপর নির্ভরশীল, নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পরিবারের শিশুরা আর্থিক অভাবের কারণে স্কুলে যাওয়ার পরিবর্তে আয়—রোজগার করে মা—বাবাকে সাহায্য করে। স্কুল থেকে ছাত্র ঝরে পড়ার এটি একটি অন্যতম কারণ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com