1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

সুনামগঞ্জে জাল ভোট দেয়ার চেষ্টা/ যুবকের কারাদণ্ড

  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আরিফ আলী (২২) লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।

সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এই সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন জানান, আরিফ আলী তার বড় ভাই সৌদি আরব প্রবাসী শরিফ আলীর ভোট দিতে এসেছিলেন। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ৬ মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com