1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

সোমবার (৪ জানুয়ারি) ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকোকে এনওসি দেয়া হয়।

ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি।  তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

জানা গেছে, আজ সন্ধ্যায় টিকা আমদানির অনুমোদন দেয় অধিদফতর। এর আগে দুপুরে এনওসি চেয়ে আবেদন করে বেক্সিমকো।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ধাবিত করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।  এর ফলে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনো বাধা থাকছে না।

ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেনের বরাত দিয়ে স্বাস্থ্য বিষয়ক অনলাইন চ্যানেল ডক্টর টিভি জানায়, অক্সফোর্ডের টিকা আনার জন্য অনুমোদন পাওয়ায় বেক্সিমকো এখন ভ্যাকসিনটি আনতে পারবে। তারা নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছেন।

কবে নাগাদ ওষুধ আসতে পারে জানতে চাইলে ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব হোসেন বলেন, অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যেই টিকাটি পেতে যাচ্ছে বাংলাদেশ।  এমনকি ১০ দিনের মধ্যেও চলে আসতে পারে।

সুত-যুগান্তর

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com