1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

আখক্ষেতে নারীর বিবস্ত্র লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঈশ্বরদীর মুলাডুলিতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকাল ৫টার সময় মুলাডুলির ইক্ষু খামারের ৩১ নং ব্লকের মাঝামাঝি স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, ইক্ষু খামারে ঘাস কাটতে যাওয়া কয়েকজন দিনমজুর ওই নারীর বিবস্ত্র ও অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, তাদের ধারণা কয়েকদিন আগে ওই নারীকে ধর্ষণ করার পর হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com