1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০১৯
  • ৪২৬ Time View

সিরাজগঞ্জে আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা ও তার গাড়ি চালক। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বেলকুচি উপজেলার সলঙ্গা থানার রুয়াপাড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যাংক কর্মকর্তার নাম এমারত আলী (৪৫)। তার বাড়ি ফরিদপুর। তিনি অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বেলকুচিতে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের জানাজা শেষে ফরিদপুর ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে এমারত আলী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পথে মারা যান চালক রুবেল হোসেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। তিনি জানান, এক আত্মীয়ের মৃত্যুসংবাদ শুনে ফরিদপুর থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে গিয়েছিলেন ব্যাংক কর্মকর্তা এমারত আলী। জানাজা শেষে নিজের গাড়িতে ফিরছিলেন তিনি। পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে নিহত দুজনের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com