1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে জগন্নাথপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৮৪০ Time View

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর পৌরশহরের সিএ মার্কেট এলাকায় বিকেল তিনটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সিএ মার্কেট এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদরে সভাপতিত্বে ও শামসুজ্জামান শামীমের পরিচালনায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা রুয়েল আহমদ রাজা, ছিদ্দিকুর রহমান তালুকদার, জয়নুল হক জয়, আনোয়ার হোসেন আনহার, জালাল হুসেন, ফয়েজ আহমদ, শাহান আহমদ, মারজন চৌধুরী, রেদুয়াান হাদী, আলী ইমাম, মোহন মিয়া,শামীম আহমদ, ওলিউর রহমান, সুহেল আহমদ, কাওছার আহমদ, নুর উদ্দিন, ইমরান আহমদ প্রমুখ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com