1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

আমাদের মধ্যেই বিশ্বাসঘাতক আছে: ওবায়দুল কাদের

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার ইতিহাস বিশ্বাসঘাতকের ইতিহাস। এরা পদে পদে আছে। এরা আমাদের মধ্যেই আছে। বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই লুকিয়ে আছে, আমরা জানি না।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বাসঘাতকদের জন্য এদেশে ওয়ান ইলেভেন হয়েছে। এদেশে ৭৫ সালে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা না করলে বঙ্গবন্ধুকে হত্যার দুঃসাহস কারো হত না। আজকে আমরা নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে উদ্বিগ্ন।

তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সুসংগঠিত। আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিও হয়েছে। কিন্তু আমাদের নেত্রীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ এই বীরের দেশেই বিশ্বাসঘাতক আছে।

তিনি আরও বলেন, বিএনপি যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে, তারা কোনদিন সফল হবে না। আমাদের মনে রাখতে হবে, বেহুলার বাসরঘরে ছিদ্র করে বিষাক্ত সাপ ঢুকিয়ে দেওয়া হতে পারে। এই বিষাক্ত সাপ থেকে আমাদের সাবধান থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে। দুর্যোগ, দুর্দশা, শীত, অতিমারি, অতিবৃষ্টি, বন্যা, ঝড়, দুঃখ-কষ্টে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে আওয়ামী লীগ।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ১০ দফা কেউ মানে? কেউ মানবে? বিএনপির দশ দফা ভুয়া, ৫৪ দল ভুয়া, ৫৪ দলের ৫৪ মতো, ৫৪ দলের ৫৪ পদ। তারা নাকি ১০ দফা করবে, ১০ দফা ভুয়া। ভুয়া কথা বাংলার জনগণ মানে না, মানবে না, মানতে পারে না।

তিনি আরও বলেন, আসল খেলা ফখরুল আপনি এখনো দেখেননি। আন্দোলনের মাধ্যমে ১০ দফা উড়ে যাবে। আবারো নাকে খত দিয়ে নির্বাচনে আসেন কি না, তা দেখার অপেক্ষায় আছি। আসল খেলা হবে নির্বাচনে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com