1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

আর্জেন্টিনার শোচনীয় হার, কাঁদছে সমর্থকরা

  • Update Time : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৫২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ফেভারিট তকমাটা বাড়াবাড়িই মনে হলো আর্জেন্টিনা দলের খেলায়। ৩-০ গোলের লজ্জার পরাজয় নিয়ে মাঠ ছাড়লো মেসি বাহিনী। টানা দ্বিতীয় জয়ে নকআউট পর্বের টিকিট কাটলো ক্রোয়েশিয়া। আর বিদায় শঙ্কায় পড়লো আর্জেন্টিনা। ৮০ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুন করেন মড্রিচ। আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে রাকিটিচ কফিনের শেষ পেরেক গেথে দেনে তৃতীয় গোল করে। এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক কাবায়েরোর অমার্জনীয় ভুলে পিছিয়ে পড়ে সাম্পাওলি শিষ্যরা। খেলার ৫৩ মিনিটে ডিবক্স থেকে বল সহজেই ক্লিয়ার করতে পারতেন কাবায়েরো। কিন্তু তিনি মুন্সিয়ানা দেখাতে গিয়ে উল্টো বল এগিয়ে দিলেন অ্যান্টে রেবিচের পায়ে। একটুও ভুল করলেন না রেবিচ। দারুন শটে এগিয়ে দিলেন ক্রোয়েশিয়াকে।
এর আগে, গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। প্রথমার্ধে আর্জেন্টিনার পায়ে বলের দখল বেশি থাকলেও ক্রোয়েশিয়ার ওপর আধিপত্য বিস্তার করতে পারেন নি মেসিরা। আর দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ ছিল মড্রিচ, রাকিটিচদের হাতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com