1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সহজ জয়

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫
  • ৮৫৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ২৬০ রান ভারতীয় ব্যাটসম্যানদের সামনে খুব বড় কোন লক্ষ্য নয়। সে লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডকে খুব সহজেই হারিয়ে দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ২৬০ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারেই পার হয়ে গেলো মহেন্দ্র সিং ধোনিরা।

ওপেনিং জুটিতেই জয়ের আসল কাজটি সেরে ফেলেন দুই ওপেনার। ১৭৪ রানের জুটি গড়ার পর অবশেষে স্টুয়ার্ট থম্পসনের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত শর্মা। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬৬ বলে ৩ বাউন্ডারি আর ৩ ছক্কায় লেখেন ৬৬ রান।

রোহিত আউট হওয়ার পরই ক্যারিয়ারে ৮ সেঞ্চুরি পূরণ করে ফেলেন অপর ওপেনার শিখর ধাওয়ান। ৮৪ বলে সেঞ্চুরি পূরণের পরই আউট হয়ে যান তিনি। এরপর সারতে বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানের অবশ্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ৭০ রানের জুটি গড়ে এ দু’জন ভারতকে পৌঁছে দেন এবারের বিশ্বকাপে টানা ৫ম জয়ের লক্ষ্যে।

৪২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন কোহলি। আর ৩৩ রান করে অপরাজিত থাকেন রাহানে। আইরিশদের পক্ষে উইকেট দুটি নেন স্টুয়ার্ট থম্পসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com