1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

ইফতাররত অবস্থায় খেলাফত মজলিসের আমিরের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩০১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জে ইফতাররত অবস্থায় মারা গেলেন খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে তিনি মারা যান।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পরপর নারায়ণগঞ্জে চলে আসেন। সে সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে ইফতাররত অবস্থায় তার মৃত্যু হয়।

মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ জাগো নিউজকে বলেন, উনার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নগরীর ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাওন জাগো নিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তারপর আমরা পরীক্ষা করে দেখেছি উনি আর নেই।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com