1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

ইরানে আতশবাজি বিস্ফোরণে নিহত -৭

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইরানে ঘরে তৈরি আতশবাজি বিস্ফোরণে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। দেশটিতে পার্সিয়ান নববর্ষকে সামনে রেখে এক কিশোর তার ঘরে আতশবাজি তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের

ইরানের সরকারি কর্মকর্তারা জানান, প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল নগরীর একটি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।

এ ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত জন। এছাড়া এতে একজন গুরুতর ও তিন জন সামান্য আহত হয়েছেন। নিহত সাত জনের পাঁচ জনই কিশোর, অন্য দু’জন হলেন মধ্যবয়সী এক দম্পতি।

পার্সি বছরের শেষ বুধবার ইরানে ঐতিহ্যগতভাবে আতশবাজির উৎসব হয়। উৎসবটি শাহারশানবেহ্সুরি হিসেবে পরিচিত। এ বছর পার্সিয়ান নববর্ষ নওরোজ অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com