1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সিদ্দিক আহমেদ বলেন, স্কুলের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়নে মায়েদের ভূমিকা কি হবে, কিভাবে মায়েরা আধুনিক উপায়ে সন্তান লালন পালন করবেন,সন্তান কখন কিভাবে স্কুলে যাবে,কখন লেখাপড়া করবে,কখন খেলতে যাবে, কোন ধরনের জামা কাপড় পরবে, কি খাবে,কাদের সাথে মিশবে এসব বিষয়ে মায়েদের বাস্তব ধারণা দেওয়া হয়। মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে।ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন,সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসি শাহ জিল্লুল করিম।সহকারী প্রধান শিক্ষক আব্বাস আলী ও সহকারী শিক্ষক তাজ উদ্দিনের যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের,সিনিয়র শিক্ষক বাবু নারায়ণ চন্দ্র পাল,কমিটির সদস্য এম এম সোহেল,মহিলা সদস্য হাফছা বেগম,সিনিয়র শিক্ষক মাওঃ জালাল উদ্দিন,ছাত্র অভিভাবক ও উত্তর সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোহাদা বেগম,রতিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহেদা বেগম,অভিভাবক রোহেনা বেগম।এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল ওয়াহিদ,আফিজ উল্লাহ,সাবেক সদস্য শাহিনুর রহমান,সুনাইম খা,হরুফ মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম ও গীতা পাঠ করেন দশম শ্রেনীর ছাত্রী তনুশ্রী সেন গুপ্ত।
২০১৬ সালে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রের মা’দের রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা প্রধান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com