1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

‘ইসির ইমামতিতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে’

  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাাহ চৌধুরী বলেছেন, ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির ইমামতিতে দেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন এর আয়োজনে ‘বিএনপি চেয়ারপারসন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্রের কবর হলে কি হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। জাফরউল্লাহ বলেন, কয়েকদিন আগে বিজিবি মানুষ হত্যা করে গরু চোরের অপবাদ দিয়েছে। এটা ডিসিও জানেন না উপজেলার কর্মকর্তারাও জানেন না। সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, আজ বিরোধী দলগুলো সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পাবে না। আমি সকল দলকে আহবান করছি। সকল দলের ছোটখাটো ভুল ভ্রান্তি ভুলে গিয়ে একত্রিত হয়ে রাস্তায় নামুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com