1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ইস্কন সিলেটে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান- জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সম্মৃদ্ধশালী দেশ গঠন বর্তমান সরকারের লক্ষ্য

  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০১৬
  • ২৭৪ Time View

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,ইস্কন ভালোবাসা.প্রেম,বিশ্বাস ভ্রার্তৃত্বের বার্তা নিয়ে কাজ করে চলেছে। ইস্কনের এই মানবতাবাদি অপরুপ সুন্দর কাজ সম¯ত পৃথিবীতে সবার প্রশংসা কুড়াচ্ছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস মুক্ত সম্মৃদ্ধশালী দেশ গঠন করাই বর্তমান সরকারের লক্ষ্য। যারা সমাজকে নস্ট করতে চায় তারা মানুষ নয়। তারা দেশ ও জাতির শক্রু। জগন্নাথপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে যারা হামলা চালিয়েছে তাদের প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে। কোনো ধরনের সন্ত্রাস সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন সিলেটের উদ্যোগে ৯ দিন ব্যাপি বর্ণাঢ্য কর্মসুচির অংশ হিসাবে রোববার দুপুর ১২ টায় ইস্কন মন্দির সিলেটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। তিনি বলেন,সাম্প্রদায়িক সেতু বন্ধন সুরক্ষা করে বাংলাদেশকে পৃথিবীর বুকে বাংলাদেশ হিসাবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এগিয়ে যেতে হবে আলোকিত পথে। আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশের সহ-সভাপতি ও ইস্কন সিলেটের অধ্যক্ষ শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ও শ্রীহট্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড.দিলীপ কুমার দাশ চৌধুরী,হরেকৃষ্ণ নামহট্র সংঘের সাবেক সভাপতি শ্রী বুদ্ধি গৌর দাস,জগন্ন্াথপুর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্কন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্শ্রী শ্রীবাস। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন দেবাংমৃত নিতাই দাস।। বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com