1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য দিনক্ষণ ঠিক করে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশ করতে চায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় থাকার কথা জানান।
করোনাভাইরাস মহামারী ও বন্যার কারণে এবার সময় বদলে গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

এবারও বিষয়, নম্বর ও সময় কমিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া হয়। আগের শিক্ষাবর্ষের মত সিলেবাসও ছিল সংক্ষিপ্ত।

পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের রীতি মেনে চলে শিক্ষাবোর্ডগুলো। সেই হিসাবে আগামী ১১ ফেব্রুয়ারি এ সময়সীমা শেষ হতে যাচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক তপন কুমার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ও ফল প্রকাশের সময়সূচি পাওয়ার ভিত্তিতে তা প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী প্রচলিত প্রথা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে থাকেন।
 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com