1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

একটি আধুনিক বিজ্ঞানমনস্ক চমৎকার বাংলাদেশ নির্মানের লক্ষ্যে সরকার কাজ করছেে:এম,এ মান্নান

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ২৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা চাই অতীতের অন্ধকার থেকে বের হয়ে নতুন একটি আধুনিক বিজ্ঞানমনস্ক চমৎকার বাংলাদেশ। যে বাংলাদেশে সকল মানুষ তার পূর্ণতা লাভ করতে পারে।
রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ পৌর কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংসদ সদস্য ও সুনামগঞ্জ পৌর কলেজ কমিটির সভাপতি অ্যাড. শামছুন নাহার বেগমের সভাপতিত্বে ও পৌর কলেজের অধ্যাপক আবু তাহের-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, পৌর কলেজের অধ্যক্ষ এবং দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক শেরগুল আহমেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বিশিষ্ট কলামিস্ট ও সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা করুণাসিন্ধু চৌধুরী, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক শুভকংর তালুকদার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তুষ্টি ভৌমিক ও সাজিদুর রহমান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com