1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

এক পরীক্ষার্থীর জন্য ৬ কর্মকর্তা

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::এসএসসি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করেছেন ৬ কর্মকর্তা। রোববার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে দেখা যায় এ চিত্র।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয় থেকে তুলি আক্তার (১৬) নামে একজন অনিয়মিত পরীক্ষার্থী শারীরিক শিক্ষা বিষয়ে অংশগ্রহণ করেন। তার রোল নম্বর-২৩৭৬৮৯। ওই পরীক্ষার্থীর জন্য কেন্দ্রে দায়িত্বে ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কেন্দ্র সচিব, হল সুপার, একজন সহকারী সচিব, একজন কক্ষ পরিদর্শক ও একজন পুলিশ সদস্য।

রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া বলেন, গত বছর তুলি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাই সে অনিয়মিত পরীক্ষার্থী হওয়ায় এবার শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা দিয়েছে।

পরীক্ষার কেন্দ্র সচিব ও রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, এসএসসিতে শারীরিক শিক্ষা বিষয়ে কেন্দ্রে পরীক্ষা নেই। তবে নিজ নিজ স্কুলে ওই পরীক্ষা হবে। অনিয়মিত হওয়ায় একজন পরীক্ষার্থী এ বিষয়ের পরীক্ষা দিয়েছে।

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা বিআরডিবি কর্মকর্তা রিপন খন্দকার বলেন, পরীক্ষার্থী একজন হলেও অন্য পরীক্ষার মতোই যে যার দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com